Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 6:07 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে মালবাহী ট্রাকের চাপায় মোঃ মোতালেব মুন্সি (১৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল–দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহতরা হলেন একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) এবং বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যা ৭টার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। কালাইয়া পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং চালক মোতালেব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, হাসপাতালে আনার আগেই মোতালেবের মৃত্যু হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা বাবাসহ নিহত ৩, আহত ৫

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে কুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ড্রোন

দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা