Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 1:49 pm

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী বাইতুল আমান জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) আছর নামাজের পর বাঘাইছড়ি পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি শাহাজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল সালাম, পৌর বিএনপির সদস্য আবছার উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খতমে কোরআন শেষে বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন ও বটতলী বাইতুল আমান জামে মসজিদের খতিব শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল