সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বাকিরা যখন ছিলেন আসা-যাওয়ার মধ্যে, তখন থিতু হলেন পারভেজ ইমন। লড়লেন একাই। সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন রেকর্ডও।

যদিও দল দুইশ’ সংগ্রহ ছাড়াতে পারেনি।

জবাব দিতে নেমে ভালোই লড়েছে আরব আমিরাত। তবে জয় তুলে নিতে পারেনি, হারতে হয়েছে ২৭ রানে।

শারজাহতে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আমিরাত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়ায় নেমে ১৬৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। হারায় সবগুলো উইকেট।

দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে (১০) হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। সদ্য অধিনায়ক হওয়া লিটন দাস তিনে নেমে সুবিধা করতে পারেননি।

স্রেফ ১১ রান আসে তার ব্যাট থেকে। চারে নেমে তাওহীদ হৃদয়ের অবস্থাও হয় একই। ১৫ বলে ২০ রান করে তিনি বিদায় নেন। ২ রান করে ফেরেন শেখ মাহেদিও।

লড়তে থাকা ইমন ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে এগোতে থাকেন শতকের দিকে। এর মধ্যে জাকের আলি অনিক এতে ১৩ রানে বিদায় নেন। আর ৬ রান করে এলবিডব্লিউ হন শামিম পাটোয়ারী।

১৯তম ওভারের শেষ বলে ইতিহাস গড়েন ইমন। স্রেফ ৫৩ বলে সেঞ্চুরি করেন তিনি। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক অর্জন করেন এই ব্যাটার।

তবে সাবেক এই ওপেনার থেকে দ্রুততম ছিলেন ইমন। যদিও পরের ওভারে বিদায় নেন তিনি। তার ৫৪ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৯ ছক্কায়। আমিরাতের হয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ।

রান তাড়ায় নেমে ওপেনার মোহাম্মদ জোহাইবকে (৯) হারায় আমিরাত। এরপর তিনে নামা আলিসান শারাফু স্রেফ ১ রান করে বিদায় নেন।

শুরুর এই ধাক্কা দ্রুত সামলে নেন মোহাম্মদ ওয়াসিম। তাকে সঙ্গ দেন রাহুল চোপড়া। তৃতীয় উইকেটে তারা গড়েন ৬২ রানের জুটি। ওয়াসিমকে বিদায় করে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৩৯ বলে ৫৪ রান করে ফেরেন আমিরাত ওপেনার।

নিজের পরের ওভারে রাহুলকেও ফেরান সাকিব। ২২ বলে ৩৫ রান করেন আমিরাতের এই ব্যাটার। এরপর আসিফ খান ছাড়া কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

২১ বলে ৪২ রান করা আসিফ শিকার হন হাসান মাহমুদের। ৩ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া দুটি করে উইকেট নেন মোস্তাফিজ, সাকিব ও মাহেদি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩