শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শৈলকুপায় অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় জনস্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খোদ উপজেলা সদরের বাজারে প্রকাশ্যেই এসব মাংস বিক্রি হলেও যথাযথ কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগের তীর নিরাপদ খাদ্য অধিদপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টরের দিকে স্থানীয়দের অভিযোগ, নিরাপদ খাদ্য অধিদপ্তর ঝিনাইদহ ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টরের দায়িত্বে অবহেলার কারণেই কসাইরা বেপরোয়া হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করার কথা থাকলেও, অভিযোগ রয়েছে যে দপ্তর দুইটি এসব তদারকি না করে নীরব ভূমিকা পালন করছেন। এমনকি বিষয়গুলো তাদেরকে জানালেও অজ্ঞাত কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে ভুক্তভোগীরা জানান।

ক্ষুব্ধ পৌরবাসী ও সচেতন মহল, পৌরসভা এলাকার সাধারণ মানুষ জানান, অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে তার মাংস বিক্রি করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও তারা কোনো দৃশ্যমান অভিযান বা আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্বেগ, অসুস্থ পশুর মাংস খাওয়ার ভয়াবহতা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করেছেন। চিকিৎসকদের মতে:

অসুস্থ গরুর মাংসে থাকা বিভিন্ন রোগজীবাণু রান্নার পরেও সম্পূর্ণ ধ্বংস হয় না। এই মাংস খেলে দীর্ঘমেয়াদী পেটের রোগ, বিষক্রিয়া (Food Poisoning) অ্যানথ্রাক্স এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধরে এমন মাংস খেলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।

জনগণের দাবি, উপজেলার সচেতন নাগরিক সমাজ দ্রুত এই জনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষী ব্যক্তিদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি তুলেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩