Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 5:15 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণ ফারুক হোসেন (৪০) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিজুরির সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরি এলাকায় অবস্থান নিয়েছে। বন্যহাতির দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে পাহাড়ে। সোমবার বিকালে হাতির দল দেখতে পাহাড়ে উঠে লোকজন।

এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়। ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা যায়, সে নিয়মিত হাতির ভিডিও বানাতো। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বারিজুরি রেঞ্জের বন কর্মকর্তা

সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্তসড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা

নওগাঁ-১ আসনে ১০ দলীয় ঐক্য ও জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা এম সাখাওয়াত