শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ৩৬ জন শিক্ষার্থীকে শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে সংগঠনের নতুন যাত্রা শুরু করেছে।

সংগঠনের পক্ষ থেকে সোমবার (১৪ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচির আলোকে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার শেষে বোর্ড সদস্যদের সম্মিলিত ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষানবিশ সদস্যরা সংগঠনের নীতি, আদর্শ ও সাংবাদিকতার পেশাগত মানদণ্ড অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্রিয়তার ভিত্তিতে পরবর্তীতে সহযোগী সদস্য ও সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

মনোনীত শিক্ষানবিশ সদস্যরা হলেন (অনুষদসহ): রাইহান বিন শফিক (মৎস্য বিজ্ঞান অনুষদ), স্মরণ হালদার (ব্যবসায় প্রশাসন অনুষদ), মো. জাহিদ হাসান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), নাফিজ আমিন চৌধুরী (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), সৌরভ হোসেন (ব্যবসায় প্রশাসন অনুষদ), বশির আহমেদ (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), আনসার উদ্দিন (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), জোবায়ের হোসেন (কৃষি অনুষদ), মাহফুজুর রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), সাজ্জাদুর রহমান (ব্যবসায় প্রশাসন অনুষদ), শুভ রায় (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফখরুল দাস (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), অনিমিত রায় (ব্যবসায় প্রশাসন অনুষদ), মুশফিকুর রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফাহিদা খান তানহা (কৃষি অনুষদ), আবু বাশার (ব্যবসায় প্রশাসন অনুষদ), মেহেরুননেসা লাবণী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ), মিনহাজ হোসেন নাহিদ (কৃষি অনুষদ)।

এছাড়া রিফাত রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), মো. শফিকুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ), আব্দুর রহিম (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), তানজিলুল আলম (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), তুহিন মিয়া (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফিরোজ আহমেদ (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), জ্যোতিন নাথ চৌধুরী (কৃষি অনুষদ), মোহাম্মদ রাহাত আলী (কৃষি অনুষদ), দীপক রায় (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), শাওন আহমেদ, হযাইফা আকন্দ সাদ, মাহফুজুর রহমান মিঠু, নাজমুস সাদাত রাজু, নূর ইসলাম পিয়াস ও ছাবির আহমেদ (এনএসটিএম অনুষদ) শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাকিফুল ইসলাম আকাশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩