Thursday , 4 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 4, 2025 7:40 am

মোঃ নাজিবুর রহমান, লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে ছেলের প্রতি অভিমান করে মোছাঃ মনোয়ারা খাতুন (উত্তর লালপুর, ১ নং লালপুর ইউনিয়ন) গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

পরিবারের সঙ্গে চলমান দ্বন্দ্ব, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথাকাটাকাটির পর মনোয়ারা খাতুন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। ৪ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি অভিমানজনিত কারণে গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।

চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে লালপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শুরু করেন।

ডিউটি ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে স্থিতিশীল করা যায়নি।
প্রাথমিক চিকিৎসা চলাকালীনই মনোয়ারা খাতুন মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের মতে, মনোয়ারা খাতুন ছিলেন শান্ত স্বভাবের ও পরিবারভক্ত একজন নারী। সাম্প্রতিক পারিবারিক উত্তেজনা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম

ভাসানীর মাজার জিয়ারত ও মাভাবিপ্রবি উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ