Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 1:24 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক।

২৬ নভেম্বর (বুধবার) মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান তিনি বলেন, জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। আরও উল্লেখ্য বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত