Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 7:08 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ মোট ২৬টি জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন খাল-বিলে ২২টি চায়না দুয়ারি জাল ও ৪টি ভেসাল জাল এবং পুটিয়াখালি বাজারের তিনটি দোকান থেকে আনুমানিক ৮ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারিরা অংশগ্রহণ করেন।

পরে জব্দ করা জালসমূহ উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, “চায়না দুয়ারি জাল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্যে ভয়াবহ ক্ষতি করে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অবৈধ জাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছিল এবং বাজারে অবৈধ জাল বিক্রির মাধ্যমে প্রজনন মৌসুমে বিপর্যয় সৃষ্টি করছিল। এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ

আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত

দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরে ইলিশের দেখা নেই