Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 10:27 am

মাহবুব হাসান, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পাইলট স্কুল মাঠে ৩০টি স্টল নিয়ে সাজানো হয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। এতে গবাদিপশু, পোলট্রি, আধুনিক খামার প্রযুক্তি, ভেটেরিনারি সেবা ও কৃষি–উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষক, খামারি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভীড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন ।

প্রদর্শনী উদ্বোধনের পর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ।

এসময় বক্তব্য দেন থানার ওসি মোঃ সেলিম উদ্দীন, উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জীব চন্দ্র মজুমদার, ইমরান হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত বর্তমানে কৃষিভিত্তিক অর্থনীতির বড় সহায়ক শক্তি। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও নিরাপদ উৎপাদন প্রক্রিয়া ছড়িয়ে দিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন। আয়োজকরা জানান, স্থানীয় খামারিদের তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত পদ্ধতির সঙ্গে পরিচিত করানোই এ প্রদর্শনীর মূল লক্ষ্য।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চারঘাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

মানববন্ধন প্রতিবাদের মুখে রেলওয়ে উচ্ছেদ অভিযান স্থগিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

ডিমলায় দ্বিতীয় দিনেও লুটপাট, আনসার ক্যাম্প দখল

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ত্রিশালে সরিষা ফুলের হাসিতে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনের সম্ভাবনা

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

হাটহাজারীতে শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের বিনামূল্যে সেবা কার্যক্রম