Monday , 15 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 15, 2025 7:13 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আসন্ন দ্বিতীয় সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নতুন দিক-নির্দেশনা জারি করেছে।

গতকাল (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনাগুলো হলো–বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকাল পাঁচটার পর বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাকেসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ প্রদান ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাড়া, প্রভোস্ট কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পনেরো দিন অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত যেকোনো শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান না করার বিষয়ে হল-প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম বলেন, ‘সাম্প্রতিক সময়ে গভীর রাতে কিংবা দাপ্তরিক সময়ের বাইরের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃতীয় পক্ষের ইন্ধনে মব বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এমতাবস্থায় প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা যেন হল ও বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার অনুসরণ করার মধ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করে এবং মব সংস্কৃতির বিলোপে তারা যেন সজাগ ও সচেতন থাকে।’

উল্লেখ্য, আগামী ০৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

নিজ ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৬

দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন

মাভাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো ক্লাব ফেস্ট ২.০ অনুষ্ঠিত