Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজশাহীর চারঘাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 10:39 am

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে চারঘাটের শলুয়া ইউনিয়নে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

এতে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সাড়ে চারশো পোলিং এজেন্ট অংশ নেন। কর্মশালা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নির্বাচন-সংক্রান্ত নীতিমালা, ভোটকক্ষ পরিচালনা, সম্ভাব্য অনিয়ম শনাক্ত ও প্রতিরোধ এবং বিভিন্ন ধরণের ভোটারদের সহায়তার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি পোলিং এজেন্টদের ভূমিকা, দায়িত্ব ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি কঠিন লড়াই। এই লড়াইয়ে পোলিং এজেন্টরাই ধানের শীষের সামনের কাতারের সৈনিক। তাদের সজাগ দৃষ্টি ও নির্ভুল নথিবদ্ধকরণ একটি কেন্দ্রের ফলাফলকে পাল্টে দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই পোলিং এজেন্টদের প্রশিক্ষিত ও সচেতন থাকা জরুরি। এজেন্টদের পেশাদারিত্ব ও তৎপরতাই ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক সময় ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের চাপ, বিভ্রান্তি বা ভীতি সৃষ্টি করার চেষ্টা হতে পারে। এসব পরিস্থিতিতে এজেন্টদের মানসিকভাবে দৃঢ় থাকা জরুরি। আইন ও বিধি মেনে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।’

এসময় তিনি পোলিং এজেন্টদের জন্য বিশেষ নির্দেশনাও তুলে ধরেন— পর্যবেক্ষণ কার্ড ছাড়া কাউকে যেন ভোটকক্ষে প্রবেশ করতে না দেওয়া, ভোটার শনাক্তকরণে সন্দেহ হলে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করা, অন্ধ, অসুস্থ এবং শান্তনা ভোটারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা, ভোট গণনার সময় প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রাপ্ত ফলাফলের কপি সংগ্রহ করা, প্রয়োজনে কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ আইনগত যুক্তি দিয়ে আপত্তি তুলতে প্রস্তুত থাকা।

তিনি আরও বলেন, ‘যদি আমরা সঠিকভাবে কাজ করি, তাহলে ধানের শীষের বিজয়কে কেউ থামাতে পারবে না। এজেন্টদের প্রত্যেকেই একটি করে কেন্দ্রের অভিভাবক।’ এই কর্মশালায় নির্বাচন কমিশনার হিসেবে পবা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘পোলিং এজেন্টদের সতর্কতা ও দক্ষতা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা ও কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে তাদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল।’

তিনি আরও জানান, চারঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭৫ জন। ভোটকেন্দ্র ৫৮টি এবং ভোটকক্ষ ৩৬৬টি—যা পর্যাপ্ত সংখ্যক দক্ষ এজেন্ট নিয়োগের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ করে তোলে।

নন্দনগাছী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. সারওয়ার মুর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন— বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজিজুল বারী মুক্তা, শলুয়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, চারঘাট মহিলা দলের সভাপতি নাজমা আলম ও সাধারণ সম্পাদক পিয়ারী বেগম। এ আয়োজনে চারঘাট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা শোনার সুযোগ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান