সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

হাটহাজারীতে শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের বিনামূল্যে সেবা কার্যক্রম

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:

শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারস্থ আমিন মার্কেটে বুধবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাস্টার্স বিভাগের শিক্ষার্থী মাওলানা আতিক উল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ হানিফ বাদশাহ।এ সময় সেবা কার্যক্রমের তত্ত্বাবধান করেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন ডা. হাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী।তিনি বলেন, লায়ন ডা. হাফিজুর রহমান যে আন্তরিকতা ও মানবিকতায় দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সমাজে এক অনন্য উদাহরণ। তার সেবার পরিধি এখন হাটহাজারী পেরিয়ে পুরো চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে।সকাল সাড়ে দশটায় সেবা ক্যাম্পের উদ্বোধন করেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ আসলাম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের পরিচালক আবদুল হাই মানিক, মুহিববুল্লাহ চৌধুরী, হাটহাজারী সমাচারের সম্পাদক সাংবাদিক এমকে ইউছুফ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক আবু নোমান, সমাজসেবক ওমর ফারুক, মুহিবুর রহমান মাহিম প্রমুখ।সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ ক্যাম্পে হাটহাজারী ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক শিশু ও অভিভাবক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। আগতরা দীর্ঘদিন ধরে পরিচালিত এই সেবার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লায়ন ডা. হাফিজুর রহমান বলেন, মানবতার সেবা আমার জীবনের অঙ্গীকার। মানুষের কষ্ট লাঘব করতে পারলেই আমি আনন্দ পাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারণ করে চট্টগ্রামের প্রতিটি উপজেলায় সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন,চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের মহান এক মাধ্যম। শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩