Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে তুলার গুদামে আগুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 3:25 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলগেট এলাকার একটি টিনশেডের তুলার গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, “ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

স্থানীয়দের আশঙ্কা, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুনের তীব্রতা বেশি হওয়ায় গুদামের বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমতলিতে জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নিহত

ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মামলায় ৫ জন আটক

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী

বাগেরহাটের ৪টি আসন বহালের দাবিতে মোংলা উপজেলায় অবরোধ ও হরতাল

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন