শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

২০০৬ সালের ঐতিহাসিক রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার স্থানীয় জামায়াত কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর আহমদ এবং সঞ্চালনা করেন মাওলানা আফসার উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফসার হোসেন, প্রচার সেক্রেটারি ডা. সরদার আবদুর রহিম, ও টিম সদস্য মো. হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়াবহ ও কলঙ্কজনক দিন। সেদিন রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠি, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে ভয়াবহ হামলা চালায়।

প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র জামায়াত ও ছাত্রশিবির কর্মীদের পিটিয়ে হত্যা করা হয়।
হামলাকারীরা নির্মমভাবে লাশের ওপর নৃত্য-উল্লাসে মেতে ওঠে— যা পুরো জাতিকে হতবাক করে তোলে এবং বিশ্ববাসীকেও নাড়া দেয়।

নিহতদের মধ্যে ছিলেন ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, কর্মী জসিম উদ্দিনসহ মোট ১৪ জন। আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।
বক্তারা বলেন, এই নৃশংস হত্যাযজ্ঞ ছিল একটি সুপরিকল্পিত ও সংগঠিত রাজনৈতিক হামলা, যার মূল উদ্দেশ্য ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বকে নিঃশেষ করা এবং ইসলামী রাজনীতিকে ভয় দেখানো।

বক্তারা স্মরণ করিয়ে দেন, ঘটনার সূত্রপাত হয়েছিল ২০০৬ সালের ২৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরদিন।
পরদিন জামায়াতের সমাবেশের প্রস্তুতিকালে আওয়ামী জোটের নেতাকর্মীরা বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাঙ্গন এলাকা থেকে লগি-বৈঠা নিয়ে সমাবেশে আক্রমণ চালায়।

তারা বলেন, “এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহিংসতার এক জঘন্য অধ্যায়।”
তৎকালীন জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হত্যাযজ্ঞের নিন্দা জানায়।
কিন্তু দুঃখজনকভাবে আজও পর্যন্ত এ ঘটনার বিচার হয়নি— যা জাতির জন্য এক চরম কলঙ্ক বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, “বাংলাদেশে যদি কুরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তবে গুম, খুন ও দুর্নীতি চিরতরে বন্ধ হবে।”
বক্তারা প্রতিজ্ঞা করেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী সর্বাত্মকভাবে কাজ করে যাবে।

আলোচনা সভায় বক্তারা আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান— জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করতে।

অনুষ্ঠান শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের রুহের মাগফেরাত, তাদের পরিবারের শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩