Thursday , 19 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সংস্কারের নামে ভাঙা হচ্ছে ভাস্কর্য, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 19, 2025 7:36 am

হৃদয় আহমেদ, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংস্কারের নাম করে ভেঙে ফেলা হচ্ছে ‘অঞ্জলি লহ মোর’ নামের ভাস্কর্য। আর এর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৮ জুন) ভাস্কর্যটির পাশেই রঙ্গিন কাগজের উপর ‘শিল্পের উপর আঘাত বন্ধ করতে হবে’, ‘সংস্কৃতির উপর আঘাত বন্ধ করতে হবে’, মূলডিজাইন অনুযায়ী ভাস্কর্যটি মডিফাই করতে হবে’ দাবি লিখে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “এই ভাস্কর্য ভাঙ্গার মধ্যে দিয়ে স্পষ্টত শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভাস্কর্যের মধ্যে একটা শিল্প-সংস্কৃতির গুন আছে। ভাস্কর্য ভাঙার কারণে এই শিল্প-সংস্কৃতিকে আঘাত করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই ভাস্কর্যতে যদি আর একটা আঘাত করা হয়, ভাস্কর্যটি যদি পুনঃনির্মাণ না করা হয়। তাহলে আমরা সকলকে নিয়ে এই প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসন তা না করে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।”

ভাস্কর্য ভাঙার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি যতুটুকু ভাঙা হয়েছে ততটুকুই থাকবে। এরচেয়ে আর বেশি ভাঙ্গা হবেনা। আগামী ২২ তারিখ একটা মিটিং আছে সেই মিটিং-এ ভাস্কর্যটি পুনঃনির্মাণ বা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরাতন কলা অনুষদ ভবনের মাঝামাঝি পুকুরের অংশে। ভাস্কর্যটি একজন নারী দু’হাত সংযুক্ত করে অঞ্জলি দিচ্ছে; সেই ভাবনা বহন করত। ভাস্কর্যটি দেশের খ্যাতনাম নৃত্যশিল্পী, শিক্ষক, অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে করা। এটি করেছিলেন ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

ছৈলার চরে পর্যটককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, ছাত্রলীগ নেতার বিচারের দাবি

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং