Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 2:05 pm

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দুমকি থানা ব্রিজ এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও সদর) আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, এ দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক। দিবসটি পালনের মাধ্যমে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও সুসংহত করার আহ্বান জানান তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রবীন্দ্রসাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার: সংস্কৃতি মন্ত্রী

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

সাংবাদিক রুমি সাইদের নামাজে জানাজা সম্পন্ন

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব