Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 1:26 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

উদয় পাটোয়ারী (৪৩) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সাথে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের সাথে দেখা করতে পরিকল্পনা করে, সবাই মিলে কক্সবাজারে বেড়াতে যাবে। সকলে মিলে আনন্দে মেতে থাকবে।

তাই মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভাড়া করা মাইক্রোবাসে করে রওয়ানা দেন উদয় পাটোয়ারী(৪৩), স্ত্রী ফারজানা মজুমদার লিজা(২৮), ছেলে সামাদ পাটোয়ারী(৪), শালী ফারহানা মজুমদার টিজা(২৫), শ্যালক শাহেদ মজুমদার লিশান(২২)। পথিমধ্যে চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটায় তাঁর মা রুমি বেগম(৬৫), বোন সাদিয়া আক্তার পাটোয়ারী(২৪) ও ফালগুনকরা থেকে রাত পৌনে তিনটায় উদয়ের শ^াশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে(৫৫) নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে।

পথিমধ্যে বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা হলেন; উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শ^াশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, মা রুমি বেগম ও বোন সাদিয়া পাটোয়ারী।

বুধবার দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান আরও জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় বুধবার ভোরে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারীর স্বজনদের বহনকৃত মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার শেষে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুর্ঘটনায় ৫ জন নিহত ও চালকসহ ৪ জন আহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

উদয়ের শ^শুড় আবদুল মন্নান মজুমদার বলেন, জামাতার উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর শুনেছি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব

শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

দড়িপাল্লার প্রার্থীর প্রতি ভালোবাসার জোয়ারে জনতার ঢল

বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক