Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
বাসস
May 2, 2026 12:24 pm

নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে ইরানের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিস্কার

তেহরান থেকে এএফপি জানায়, পরিবারের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত ছিল ‘শেষ মুহূর্তের পদক্ষেপ’, যা হয়তো অনেক দেরিতে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার আইনজীবী মোস্তফা নিলি বলেন, প্রথমবার রক্তচাপ হঠাৎ কমে অজ্ঞান হওয়ার পর মোহাম্মদি হাসপাতালে যেতে রাজি হননি। কারণ, চিকিৎসকেরা আগেই সতর্ক করেছিলেন যে জানজানের হাসপাতাল তার চিকিৎসার জন্য যথেষ্ট সক্ষম নয়।

তবে দ্বিতীয়বার অজ্ঞান হয়ে পড়া এবং অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিলি জানান, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, গুরুতর হৃদরোগের সমস্যা থাকলেও বর্তমানে তার স্নায়বিক জটিলতাই চিকিৎসার প্রধান অগ্রাধিকার।

গত প্রায় ২৫ বছর ধরে মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলন এবং নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রচারণার কারণে ৫৩ বছর বয়সী মোহাম্মদিকে একাধিকবার বিচার ও কারাবরণ করতে হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত