Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 1:51 pm

শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত অধিকার, ন্যায্য বেতন, নিরাপত্তা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে জেলা শহরের ডিসি মোড় চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ২১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” — এই স্লোগান আজ শুধু দাবি নয়, সাংবাদিক সমাজের টিকে থাকার সংগ্রাম।

বক্তারা সাংবাদিকদের হয়রানি বন্ধ, ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্থলে মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।

সমাবেশ শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি মোড়ে এসে শেষ হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আইএসপিআর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার

৩২ বছর কর্মজীবন শেষে সহকারী শিক্ষিকা রহিমা বেগমেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

৩০০ আসনে ২৫৮২টি মনোনয়ন পত্র দাখিল