Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 26, 2025 3:08 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-মস্তফাপুর সড়কে যাত্রিবাহী মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)।

তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি যাত্রিবাহী মিনিবাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগম (৫৫)কে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমা বেগম (৫৫) কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন আমরা সকাল সাড়ে ১১ টার দিকে খবর পাই। উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা নিহত হয়েছে । আমাদের উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত

শিকারমঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট (মিনিবার) ফাইনাল সম্পন্ন

মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন

কক্সবাজারে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন