Monday , 6 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফরিদপুরে ভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 6, 2025 6:39 am

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে একটি ডিস্কো ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু হামিম মোল্যা।

রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকার মোল্যাডাঙ্গী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হামিম মোল্যা ওই গ্রামের মো. বিল্লাল মোল্যার একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শী ও শিশুটির স্বজনরা জানান, প্রতিদিনের মতো হামিম বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই দ্রুতগামী একটি ডিস্কো ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই হামিমকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ডিস্কো ভ্যানটি চালাচ্ছিলেন রাজু শেখ, যিনি ওই এলাকার মৃত রাজ্জাক শেখের ছেলে। ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি । বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু হামিমের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়কে বেপরোয়া গতিতে ডিস্কো ভ্যান চলাচল বৃদ্ধি পাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

জাকসুতে ২৫ টি পদের বিপরীতে ২৯৯ টি মনোনয়ন ফরম উত্তোলন

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত