Monday , 6 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিশ্ববিদ্যালয়ে আর ফেরা হলো না শিক্ষার্থী রাশেদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 6, 2025 5:02 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৫ অক্টোবর) দুপুর প্রায় ৩টার দিকে তার নিজ এলাকা কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকষ্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় নৌকার আরও দুইজন নারীও মৃত্যুবরণ করেন। নিহত রাশেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

রাশেদ পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেন তিনি। পড়াশোনার পাশাপাশি ভ্রমণপিপাসুও ছিলেন রাশেদ।

রাশেদের আকস্মিক মৃত্যুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন। তার অকাল মৃত্যুতে আমাদের হৃদয় ছিঁড়ে গেছে। আমরা স্তব্ধ হয়ে আছি। সে আজ ক্যাম্পাসে ফিরছিল, কিন্তু আর ফেরা হলো না। এক অপার সম্ভাবনাময় তরুণ আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। যেকোনো সহযোগিতায় আমাদের বিভাগ তার পরিবারের পাশে থাকবে।”

রাশেদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকল শিক্ষক-শিক্ষার্থী।

আবু তাহের

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের