Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচ দফা দাবিতে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 5:29 am

নোমাইনুল ইসলাম , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ। সমাপনী বক্তব্য দেন উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিয়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য।
৫ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বক্তারা অভিযোগ করেন, অতীতে প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে ক্ষমতায় আসা দলগুলো একসময় স্বৈরাচারী হয়ে উঠেছে। তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিই সর্বোত্তম সমাধান। এ পদ্ধতি বাস্তবায়ন হলে কালো টাকার ব্যবহার, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তির প্রভাব ও অনিয়ম-অপতৎপরতা রোধ হবে বলে তারা দাবি করেন। একইসঙ্গে মানসম্মত সংসদ ও দক্ষ আইনপ্রণেতা তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে।

বক্তারা আরও জানান, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা জনগণকে এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার

পুরনো ডিলার বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

ফ্যাসিবাদের কিভাবে বিদায় করতে হয় সেটা তারেক রহমান দেখিয়েদিয়েছে : কামরুল হুদা

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান