Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 5:10 am

মো:জিসান রহমান, মাভাবিপ্রভি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা এবং রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর

২টি দফা পেশ করে আল্টিমেটাম দিয়ে আসেন।

পেশকৃত ২টি দফা:

১.জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

২. আগামীকাল সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখবে শিক্ষার্থীরা।

এবিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছিলাম। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এমনকি কিছু শিক্ষক তাদেরকে শেল্টারও দিচ্ছেন। আমরা চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য কমিটি গঠনের ৩দিন সময় বেঁধে দিয়ে আসার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এইজন্য আমাদের এই কর্মসূচি।

মাকসুর বিষয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, মাকসুর বিষয়ে আমরা বারবার প্রশাসনের কাছে গেলে তারা শুধু কালক্ষেপণ করে আসছেন। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি মাকসু গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমাদের এ বিষয়গুলা প্রক্রিয়াধীন আছে। শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি। এবং মাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে নেই তাই আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। পাশাপাশি আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও গুরুত্বসহ কাজ করে যাচ্ছেন।

এর আগে গত ১৬ই সেপ্টেম্বর ভাইস-চ্যান্সেলর বরাবর রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বাকিদের বিচারের জন্য দাবিতে স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে রেজিস্ট্রারের বিভিন্ন অপকর্ম ও অন্যায় কাজের বিষয়ে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা সকল সংগঠনকে আহ্বান জানিয়েছেন তাদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তাদের আন্দোলনে অংশগ্রহণের জন্য।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত

কক্সবাজার-৩ আসনে কাজলকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন যুবদল নেতা

পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

সাড়ে ১৩ কেজি হরিণের মাংস এবং ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ জন আটক

পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩

চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম