Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 2:07 pm

মোঃ আল আমিন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিয়া খাতুন ঐ এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দেখে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

নদীভাঙনে নিঃস্ব উপকূলের মানুষ

জৈন্তাপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এক শিশু, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত