Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবির ১০ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 5:22 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ নং ছাত্র হলে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হলের সামনে এই বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচন এবং প্রতিনিধিদের শপথ গ্রহণের ধারাবাহিকতায় আজ তোমরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। তোমাদের সামনে রয়েছে নৈতিকতার শিক্ষা, মাদক থেকে দূরে থাকা, এবং র‍যাগিং শূন্য একটি পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “তোমরা পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের আলোকে সুন্দর আচরণের মাধ্যমে হলে সুবাস ছড়াবে। বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের কাঁধে, তাই দায়িত্বশীল হতে হবে।”

হল প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এসেছো নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের মূল কাজ হবে কলম দিয়ে পড়াশোনা করা, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। তোমাদের আচরণে, সৃজনশীলতায় ও অবদানে ফুলের মতো সুবাস ছড়াবে, যা শুধু হল বা বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশকে আলোকিত করবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, হলের র‍্যাগিং থেকে দূরে থাকতে হবে। র‍্যাগিং একটি নিকৃষ্ট ও অমানবিক কাজ; এটি কোনোভাবেই সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “তোমাদের নিরাপত্তার জন্য, মানসিক ও শারীরিক সুরক্ষার জন্য যা যা করা দরকার, তা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিজেদেরও সতর্ক থাকতে হবে, নৈতিকতার চর্চা করতে হবে এবং সঠিক আচরণ বজায় রাখতে হবে।”

এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও নবনির্বাচিত হল সংসদ সদস্যরা সম্মিলিতভাবে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ৮৮৯ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

পেট্রোল, অকটেন ও ডিজেল, তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

পূবাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

সিএনজি চালক কর্তৃক কুবি শিক্ষার্থীকে মারধর

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন ড. মাসুদ এমপি

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর