Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে রেলওয়ের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 12:41 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের জমি ভাড়া নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার বিকেলে উপজেলার পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাঁচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবচরের ডাইয়ারচর মৌজায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন মো. রাসেল মিয়া ও সেলিম রেজা। কিন্তু একটি মহল তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ওই মহল সরকারি জমির ভুয়া কাগজপত্র বানিয়ে দখলের অভিযোগ তুলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

ভুক্তভোগীরা জানান, এসব মিথ্যা প্রচারণার কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের নজরে আসায় এর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মাভাবিপ্রবিতে কলাম লেখক ফোরামের নেতৃত্বে হৃদয়-এরশাদ

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন আহমদ

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক