Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ও ব্যাংকিং সেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 6:41 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ওরিয়েন্টেশন এবং অনুপ্রেরণামূলক সেশন “Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking”। এই আয়োজনে তরুণ প্রজন্ম ব্যাংকিং জগতের সম্ভাবনা, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনী নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সেশনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস), প্রাইম ব্যাংক পিএলসি; মিস শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন, প্রাইম ব্যাংক পিএলসি; মি. এম. এম. মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন, প্রাইম ব্যাংক পিএলসি; মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, প্রাইম ব্যাংক পিএলসি।

অতিথিরা ব্যাংকিং খাতে তরুণদের উদ্ভাবনী ভূমিকা, ক্যারিয়ার গড়ার কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা এই সেশনের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও প্রাইম ব্যাংকের অগ্রগামী উদ্যোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, “এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পেরেছি।”

এই যৌথ উদ্যোগ কেবল একটি ওরিয়েন্টেশন নয়; বরং বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য ব্যাংকিং ও পেশাগত উন্নয়নের পথে এক শক্তিশালী প্রেরণা হয়ে উঠেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শরীয়ত অস্বীকারকারীদের পরিণতি আরও ভয়াবহ হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

কুড়িগ্রামে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি

বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়