Wednesday , 17 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাহজাদপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ধোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পরিকল্পিত বনায়ন করি ,সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি শাহজাদপুরে শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্দ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহজাদপুর পৌরসভার বাড়াবিল কবি নজরুল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নিজাম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট সুজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের ইউনিট অফিসার রইচ উদ্দিন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সজিব শেখ প্রমুখ। পরে প্রকল্পের ক্ষুদ্র গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রায় ১৮০০ গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও রোপন করা হবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সদকায়ে জারিয়ার কাজ। এর মাধ্যমে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশিনারীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যত্নবান হতে শিখবে। এছাড়া এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করেছেন তরুণ সাংবাদিকরা: মাহমুদুর রহমান

কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা

ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ

পত্নীতলায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ