Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 3, 2025 5:37 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই আলোচনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি খসড়া প্রণয়ন করা হয়, যাতে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের কমিটি নিয়ে বিস্তারিত কাঠামো তুলে ধরা হয়। কেন্দ্রীয় সংসদে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক পদ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক। হল সংসদ কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারণ করা হয়েছে। এছাড়া খসড়ায় গঠনতন্ত্র, গঠনতন্ত্র সংশোধন, প্রার্থী হওয়ার যোগ্যতা, পদে নির্বাচনের যোগ্যতা, সদস্যপদ বাতিল এবং তহবিল বিষয়ক নীতিমালা সম্পর্কেও আলোচনা করা হয়।

শিক্ষার্থীরা তাদের মতামত ও প্রস্তাবনা উত্থাপন করেন এবং খসড়ায় কিছু সংযোজন ও পরিবর্তনের দাবি জানান। তারা বলেন, ছাত্র সংসদে সর্বপ্রথম ছাত্রদের স্বার্থই অগ্রাধিকার পাবে। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই নির্বাচনে প্রার্থীতা পাবেন। শিক্ষার্থীরা কেন্দ্রীয় কমিটিতে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মানসিক স্বাস্থ্য, পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। হল সংসদে বিতর্ক বিষয়ক সম্পাদক, খাদ্য ও স্বাস্থ্য এবং প্রচার বিষয়ক সম্পাদক রাখার দাবিও তুলেন।

এ বিষয়ে মন্তব্য করে ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা শুধুমাত্র খসড়া প্রণয়ন করেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেখে পরবর্তী আলোচনা সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেখানে কোন পদের কি কি দায়িত্ব থাকবে তা আলোচনা করা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন বিবেচনা করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

নওগাঁর বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য- গোলাম আজম সৈকত

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল