Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালকিনিতে পানিতে ডুবে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 7:33 am

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পাখার মাথা এলাকায় পানিতে ডুবে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি হলো কালাচান বেপারীর ছেলে জুয়েল বেপারীর ৩ বছরের সন্তান।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় খেলার ফাঁকে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে রাত পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুর পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাকে জীবিত ফিরে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

শেরপুর-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত