Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 3:29 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের সংবিধি অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ সাপেক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রথমে ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। কিন্তু শিক্ষার্থীরা প্রস্তাবটি নাকচ করে দেয়। পরে তাদের মতামতের ভিত্তিতেই ঘোষিত রোডম্যাপে সংশোধন আনা হয়।
চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী—১৫ সেপ্টেম্বরের মধ্যে সংবিধি প্রণয়ন শেষ করা হবে। এরপর গেজেট প্রকাশ হলে ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৩ কর্মদিবসে আচরণবিধি তৈরি, পরের ১৪ কর্মদিবসে ভোটার তালিকা প্রস্তুত এবং তার ৫ দিনের মাথায় তফসিল ঘোষণা করা হবে। এরপর ১৪ কর্মদিবসে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন এবং ৭ কর্মদিবস প্রচারণার জন্য নির্ধারিত থাকবে। সবমিলিয়ে গেজেট প্রকাশের পর সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সম্ভাব্য তারিখ অনুযায়ী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনে আন্তরিক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানা হবে। গেজেট প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করা হবে।”
এর আগে, ২৪ আগস্ট শিক্ষার্থীরা গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ২৬ আগস্ট অনুষ্ঠিত হয় এক উন্মুক্ত আলোচনা সভা। তখনই উপাচার্য ঘোষণা দেন, ৩১ আগস্টের মধ্যে ছাত্র সংসদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিলো ইরান

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন