Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 12:41 pm

খুবি প্রতিনিধিঃ

ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাদেশে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘এগ্রি ব্লকেড’ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (রবিবার) বেলা তিনটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন নগরীর প্রবেশপথে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে নগরীতে প্রবেশ ও বের হওয়া যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের একজন বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে অধিকার চাই। কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করলে কেউ কৃষিবিদ পরিচয় ব্যবহার করতে পারে না। অথচ ডিপ্লোমাধারীরা বারবার অযৌক্তিক দাবি তুলে বিভ্রান্তি তৈরি করছে।”

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি স্পষ্ট যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হতে হবে। অন্যথায় আমরা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবো।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি :

১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় অভিযানে ইউএনও

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, জানালেন বিশেষ সহকারী

ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

প্রতিপক্ষকে ঘুষি মারায় রিয়াল জারাগোজার গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ