Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাজিরায় ইমামকে হুমকির জেরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 8:26 am

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমে ব্যাঘাতের অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন স্থানীয় আলমাস সরদার নামের এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদ করায় খবির সরদার (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান প্রচার করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ তোলেন আলমাস সরদার। এ নিয়ে তিনি ইমামকে হুমকি দেন। ঘটনাটি জানাজানি হলে মসজিদ কমিটির সদস্যরা প্রতিবাদ জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আলমাস সরদার দলবল নিয়ে খবির সরদারকে রাস্তার পাশে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “আজান ও বয়ানকে কেন্দ্র করে আলমাস ইমামকে হুমকি দিয়েছিলেন। আমরা বিষয়টি থানায় জানাই। এরপর থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে ছিলেন। আজ সুযোগ বুঝে খবির সরদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মানববন্ধন প্রতিবাদের মুখে রেলওয়ে উচ্ছেদ অভিযান স্থগিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু,

মাভাবিপ্রবির শাহজামান দীঘি: দখলমুক্তি ও সংরক্ষণে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন