Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 5:47 pm

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টেম্পু (৪০)সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদত সম্রাট টেম্পু লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শরসসিই ভুইয়া বাড়ীর ইউসুফ প্রকাশ বাম্পার ইউসুফের ছেলে।

তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে। টেম্পুর বর্তমান ঠিকানা চট্রগ্রাম শহরের চাঁদগাও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায়।

এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করে যৌথবাহিনী।

রবিবার (২৪শে আর্গষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প জানায়, গতকাল শনিবার (২৩ আগস্ট ) দুপুর আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের চাপাচৌ এলাকা থেকে ইসমাইল হোসেন টেম্পু ও চাপাচৌ গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল (৩৬) নামে আরেক আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। মাদক সম্রাট ইসমাইল হোসেন টেম্পুর বিরুদ্ধে চাঁদগাও থানায় একাধিক ওয়ারেন্ট ও মামলা থাকায় তাকে চাঁদগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। অপর আসামী চৌদ্দগ্রামের ইসমাইল হোসেনকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন জিএম কাদের