Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 10:35 am

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সায়েন্সেস (কুয়াস) আয়োজিত দুই দিনব্যাপী কুইজ ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘ইগনাইট ২০২৫ : ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২৪ ও ২৫ ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক পর্ব থেকে নির্বাচিত চারটি দল কুইজ ফাইনালে এবং সাতজন শিক্ষার্থী পাবলিক স্পিকিং-এরফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুইজ প্রতিযোগিতায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দল ‘দ্য থিঙ্কার্স’ চ্যাম্পিয়ন হয়। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দল ‘ফ্যাক্ট ফোর্স’ প্রথম রানার-আপ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দল ‘ট্রায়াম্ফ ট্রায়ো’ দ্বিতীয় রানার-আপ হয়।

অন্যদিকে, পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারিহা হক চ্যাম্পিয়ন হন। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী ফৌজিয়া ফারিয়া জেবা প্রথম রানার-আপ এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সায়মা ইসলাম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কুয়াসের চিফ এডভাইজর প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রধান মডারেটর প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির এবং সহযোগী অধ্যাপক ড. তারেক আরাফাত।

সভাপতিত্ব করেন কুয়াসের বর্তমান সভাপতি লাবনী আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কুয়াসের লোকাল অপারেশনাল অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী এক্সচেঞ্জ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া জাহান তাম্মী।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ কুয়াসের আন্তর্জাতিক কার্যক্রম, ইয়াস বাংলাদেশ এর সদর দপ্তর হিসেবে সংগঠনটির ভূমিকা এবং নবীন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

নওগাঁ পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম

রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি

শেখ হাসিনার উস্কানিমুলক বক্তব্য এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছে