Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 2:04 pm

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী শহরের সদর রোডে এক রাতে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথসহ আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। এসময় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করে বেঁধে রাখা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ৩টার দিকে আদালতপাড়া সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে চোরচক্র নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে। এরপর বুথের টাকার মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। রাত ৩টা ৫০ মিনিটের দিকে সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এসময় তারা দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়। পরে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে শিকদার স্টোরের তালা ভেঙে চোরচক্র ভেতরে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।

ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, আমার অফিসের মুজিবুর নামে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চুরির ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা চুরির ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

গোপালগঞ্জে কারফিউ জারি

কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

কানাডাকে হতাশ করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউটে সুইজারল্যান্ড

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ