Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 1:24 pm

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রান উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সদর বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উক্ত বাজারের বিভিন্ন মেডিসিনের দোকানে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে নগদ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে।

এ ভ্রাম্যমান আদালতের অন্যারা হলেন-জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান, চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান, ইউএনও’র সিএ উজ্জল হোসেন, সহায়ক ইব্রাহিম হোসেন ও তিন পুলিশ কনস্টেবল প্রমূখ।

জানা যায়, ওই দিন বিকেলে উপজেলা সদর বাজারের বিভিন্ন ঔষধ বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে উপজেলার আধুনিক ফার্মা ঔষধেে দোকানে নগদ ২০ হাজার টাকা জরিমান ধার্য করেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া উপজেলা বাজারের জাহিদ ফার্মেসীকে ১০ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মক্কা-মদিনা ফার্মেসীকে ২ হাজার টাকা সহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

পুঠিয়ার হোটেল-রেস্তোরাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তিতে শিবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল