Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 12:22 pm

মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম:

চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ আগস্ট ২০২৫) ভোর ৪টা ২৫ মিনিটে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শরাফত আলী শামীম ওই এলাকার বাসিন্দা এবং বাউরিয়া ৩ নম্বর ওয়ার্ডের হাসেম মাস্টারের বাড়ির সন্তান। তার পিতা আবুল হাসেম মাস্টার এবং মাতা শামছুন্নাহার।

পুলিশ জানায়, শরাফত আলী শামীম দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় এবং তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, এমন অপরাধীদের গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায়

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

কাল এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত