Sunday , 10 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 10, 2025 12:25 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রসংসদের নেতৃবৃন্দ অংশ নেন।

লোকপ্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাহ্ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো. শাহিন রানা বলেন,“আমাদের দীর্ঘদিনের দাবি – লোক-প্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে আমাদের কারিকুলামের ৫০ শতাংশ মিল রয়েছে। সারা বিশ্ব যেখানে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষাব্যবস্থার দিকে এগোচ্ছে, সেখানে আমাদের সুযোগ সীমিত রাখা উন্নয়নের পথে বাধা।”

এছাড়াও তিনি এ বৈষম্য দ্রুত দূর করে লোক-প্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার জন্য পিএসসির প্রতি দাবি জানান।

লোক প্রশাসন বিভাগের ৪৯ তম ব্যাচের আরেক শিক্ষার্থী কামরুন নাহার নাছরিন বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এডমিনিস্ট্রেটিভ উইং থেকেই লোক-প্রশাসনের উৎপত্তি। পাঠ্যসূচি, কোর্স এবং বিষয়বস্তু প্রায় অভিন্ন। যদি অন্যান্য বিভাগ ক্যাডারভিত্তিক দাবি করে তাহলে আমরাও প্রশাসনিক ক্যাডারের দাবি করতে পারি। তবে সর্বোত্তম সমাধান হবে—আন্তর্জাতিক সম্পর্ক ও লোক-প্রশাসন বিভাগকে একীভূত করে একটি একক ক্যাডার তৈরি করা।”

বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান বলেন, “লোক-প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক উভয়ই সমৃদ্ধ বিভাগ। এসব বিভাগের শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে কোনো অংশে কম যোগ্য নন। বিসিএস শিক্ষা ক্যাডারে সুযোগ পেলে আরও যোগ্য প্রার্থী নির্বাচন করা সহজ হবে এবং ডাইভার্সিফাইড শিক্ষা পরিবেশ সৃষ্টি হবে।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেশে স্বীকৃত একটি স্বনামধন্য বিভাগ। অনেক বিভাগ শিক্ষা ক্যাডারের সুবিধা পাচ্ছে, কিন্তু লোক-প্রশাসন পাচ্ছে না – এটি বৈষম্য। আপাতত রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে একীভূত করা যেতে পারে, তবে ভবিষ্যতে লোক-প্রশাসনের জন্য কলেজ পর্যায়ে আলাদা শিক্ষা ক্যাডার চালুর ব্যবস্থা করতে হবে।”

বক্তারা আশা প্রকাশ করেন, পিএসসি দ্রুত এই দাবি বাস্তবায়ন করে লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে তথ্য সহায়তা কেন্দ্র ভর্তিচ্ছুদের জন্য সেবা ও সহায়তা

কুয়াকাটায় শুরু হলো ন্যায্য রূপান্তর ও জলবায়ু সুবিচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল একাউন্টটিং ডে উদযাপন