Thursday , 31 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 31, 2025 11:31 am

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।প্রধান অতিথি আবুজর মো. ইজাজুল হক বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালো মানের বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

আজ শুভ বড়দিন

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

চুনারুঘাটে প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী