Monday , 14 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 14, 2025 5:52 am

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানুর (৩৩) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ। বানুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বিপর্যয়। অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় একটি বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার এক যাত্রী, রতনপুরের আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮)। অটোচালক বানু মিয়াসহ আহত অবস্থায় তিনজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওর পথেই প্রাণ হারান চালক বানু মিয়া।

আহতরা হলেন—আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটো দুমড়ে-মুচড়ে যায়।

নিহত চালক বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিন কন্যা সন্তানের পিতা এই চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ও এলাকাবাসীরা শোক প্রকাশ করে বলেন, “বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।”

এদিকে, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত শেষে দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হোক।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম আটক