Monday , 7 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

 

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধি:

কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ফরিদপুর মমিন খার হাট নর্থ চ্যানেল, নবুগ্রাম ইমামবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। ঐতিহাসিক নবুগ্রাম দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ শোক পালন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

দরবার শরীফের খাদেম ড. সিদ্দিকুর রহমান বলেন, “আমরা ১৯৫৩ সাল থেকে নিয়মিতভাবে আশুরা উদযাপন করে আসছি। প্রতি বছর এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। হায় হোসেন-এই আহ্বানে সবাই একত্রিত হয়ে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের স্মরণ করেন।”

অনুষ্ঠানে মিলাদ, জিকির, তাজিয়া মিছিল ও তবারুক বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। ধর্মপ্রাণ নারী-পুরুষ ও শিশুরাও অংশগ্রহণ করে এই শোক ও শ্রদ্ধার মাহফিলে। আশুরা উপলক্ষে ইমামবাড়ী ও আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়।

এই পবিত্র দিবসটি বিশ্ব মুসলিম উম্মাহকে আত্মত্যাগ, সহিষ্ণুতা ও ন্যায়ের পথে থাকার শিক্ষা দেয় বলে মত দেন স্থানীয়রা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ সংস্থা

বাউফলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

পত্নীতলায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ