Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এবার বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত স্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 24, 2026 10:32 am

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার স্বামী উদাস গোস্বামী একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে চৈতি বিশ্বাসের নাম সুপারিশপ্রাপ্তদের তালিকায় স্থান পায়। তার এই সাফল্যের পর স্বামী-স্ত্রী দুজনই বিচার বিভাগে যুক্ত হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও আইন অঙ্গনে প্রশংসিত হচ্ছে।

স্ত্রীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি ছোটবেলা থেকেই খুব আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে। স্রষ্টার অশেষ কৃপায় তোমার পরিশ্রম তোমাকে সম্মানিত করেছে।”

আরেক পোস্টে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “১৮তম জুডিসিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তোমাকে অভিনন্দন প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাস। বাবা তার এত প্রিয় বউমার এই সাফল্য অল্প সময়ের ব্যবধানে দেখে যেতে পারলেন না, এটাই আফসোস। যাহোক, আবারও অভিনন্দন জজ সাহেবা।”

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, রাবির আইন বিভাগ থেকে আবারও শিক্ষার্থীদের এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ সব ২০০ জনকে প্রাণঢালা অভিনন্দন জানান।

সর্বশেষ - আইন-আদালত