Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ: সেতুমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 11:42 am
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ: সেতুমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজে গতি আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্প বাস্তবায়নে গতি আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত ছয় মাসে ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে এবং আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।

মন্ত্রী জানান, প্রকল্পের ১৩টি প্যাকেজের মধ্যে আটটির কাজ সন্তোষজনকভাবে এগোলেও পাঁচটি প্যাকেজের অগ্রগতি প্রত্যাশিত নয়। যেসব ক্ষেত্রে কাজ পিছিয়ে রয়েছে, সেগুলো দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন কাজের ধীরগতির কারণে সাধারণ মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভূমি অধিগ্রহণের জটিলতা ছিল প্রকল্পের অন্যতম বড় বাধা, তবে এখন সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। যেসব অংশে কাজের গতি কম, সেখানে নির্মাণকাজ আরও জোরদার করার চেষ্টা চলছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

ফরিদা ইয়াসমিনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

অনিয়মের কারণে সরকারি হাসপাতালের একাধিক নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

শেখ হাসিনাকে আসতে হবে না, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

চলন্ত এসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিপিডিবি

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর