Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 12:30 pm

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর মাইজদি উপজেলার মির্জা নগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী’র ছেলে মো. নুর ইসলাম (৩১) এবং একই এলাকার বাসিন্দা মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল (১৯)।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার ৬ নং বাঘার হাওলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি ও মধ্যাহ্নভোজ

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক

বাংলাদেশে হাম-জ্বর মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত