Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিয়ের অনুষ্ঠানে নাচের প্রলোভন, তিতাস নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 6:01 am

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে এনে দুই নৃত্যশিল্পীকে তিতাস নদীর মাঝপথে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাইল ও নাসিরনগর উপজেলার মাঝামাঝি তিতাস নদীতে এ ঘটনা ঘটে। শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য কুমিল্লার চান্দিনা উপজেলার এক তরুণ (১৯) নৃত্যশিল্পীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া (২২)। তিনজন পেশাদার নৃত্যশিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তি হয় এবং মোবাইল ফোনের আর্থিক পরিষেবার মাধ্যমে অগ্রিম ২ হাজার টাকা পরিশোধ করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই তরুণ, এক কিশোরী (১৬) ও এক তরুণীকে (১৯) নিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। পরে রাকিব মিয়াসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। সেখান থেকে রাকিবসহ আরও পাঁচজন তাদের একটি নৌকায় তুলে নদীপথে নিয়ে যেতে থাকেন।

পুলিশের ভাষ্যমতে, কিছু দূর যাওয়ার পর নৌকায় থাকা দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাতে ভুক্তভোগীদের নাসিরনগর এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী শুক্রবার দুপুরে ভুক্তভোগীদের পক্ষে সরাইল থানায় মামলা করেন। ওই রাতেই সরাইল উপজেলার বুড্ডা গ্রাম থেকে শান্ত বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

১১ দলীয় ঐক্যের লংমার্চে লাল কার্ড, ‘জনভোগান্তির প্রতিবাদ’ বললেন ছাত্রদল নেতা

প্রথম শ্রেণির ভর্তি নিয়ে নতুন ঘোষণা

এসএসসি পাসের আনন্দের মধ্যেও মিশে আছে স্বজন হারানোর দীর্ঘশ্বাস ৯ কিশোরের

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

দূর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) প্রদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

কুয়েটে নবীনদের ওরিয়েন্টেশন ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট

নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির