Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 4:19 pm

মোঃ মোহায়মিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহল দল তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫জন আটক করে নিয়মিত টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশী।

নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, বিজিবি পুশ হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর করেছে। এখন তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হবে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন

বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় : ইসরাইলি সেনাবাহিনী

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

বাগেরহাট জেলায় ৪টি আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘন্টার হরতাল

চৌদ্দগ্রামে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙ্গেছে বিদ্যুতের খুটি

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ