Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভাতিজাকে অপহরণ করে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 5:58 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী ভাতিজা রিফাত হোসেনকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার ঘটনায় চাচা মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত মাসুম বিল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। সে মায়ের সঙ্গে দক্ষিণ রূপসীতে ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আত্মীয়তার সম্পর্কের চাচা মাসুম বিল্লাহ রিফাতকে অপহরণ করেন। পরে তিনি রিফাতের পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তবে শিশুটির মা সুফিয়া আক্তার অর্থ দিতে অপারগতা জানালে রিফাতকে শ্বাসরোধে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের ভেতর মরদেহ ফেলে রাখা হয়।

সেদিন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন রিফাতের মা। ঘটনার পর মাসুম বিল্লাহ নিজ জেলা পিরোজপুরে গিয়ে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান

ইনসাফ ভিত্তিক ইউনিয়ন গড়ার আহ্বান: নাচোলে এমপি ড. মিজানুর

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে জয়পুরহাটে ছাত্র শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা